১৮ জুলাই ২০২৬ - ০০:৪৭
সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের ইরান–সমর্থিত হুতি সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে/ তাদের অভিযোগ, সৌদি আরব তাদের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইয়েমেনে হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তারা সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

আভা হলো ইয়েমেন সীমান্তবর্তী একটি পাহাড়ি দক্ষিণাঞ্চলীয় প্রদেশের রাজধানী, যেখানে অনেক সৌদি নাগরিক গ্রীষ্মের তীব্র গরম থেকে বাঁচতে অবকাশ যাপন করতে যান।

উপসাগরীয় অঞ্চলের অন্যান্য ছোট দেশগুলোর তুলনায় আয়তনে বড় হওয়ায় যুদ্ধের সময়ও সৌদি আরব তুলনামূলক সুবিধাজনক অবস্থায় ছিল।  তারা হরমুজ প্রণালি এড়িয়ে পাইপলাইনের মাধ্যমে পূর্ব অঞ্চল থেকে লোহিত সাগরের পশ্চিম উপকূল দিয়ে তেল রপ্তানি অব্যাহত রাখতে পেরেছিল।

হুতিদের সঙ্গে সৌদি আরবের বৃহত্তর কোনো সংঘাত এই রপ্তানি প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলতে পারে। তারা অতীতে বিভিন্ন সময়ে লোহিত সাগরের জাহাজগুলোতে হামলা চালিয়েছে।

হুতিদের হামলার বিষয়ে মন্তব্যের অনুরোধ জানানো হলেও সৌদি সরকারের যোগাযোগ দপ্তর তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

ইয়েমেনি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই পরিস্থিতির জন্য ইরানকে দায়ী করেছে। তবে শেষ পর্যন্ত উড়োজাহাজটি হুতি নিয়ন্ত্রিত হোদেইদাহ বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি অবতরণে বাধা দেওয়ার কোনো চেষ্টা করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়।

ইয়েমেনের এক মন্ত্রী অভিযোগ করেন, হুতিরা সানা বিমানবন্দরে আন্তর্জাতিক রেড ক্রসের একটি বিমান আটকে রেখেছে। তবে রেড ক্রস জানিয়েছে, তাদের সকল কর্মী ও ক্রু নিরাপদ আছেন। সম্প্রতি দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময়ের একটি চুক্তি ব্যর্থ হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।

ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। ২০১৫ সালে সৌদি নেতৃত্বাধীন জোটের হস্তক্ষেপের ফলে সেখানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট সৃষ্টি হয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha